পাবনায় উপজেলা পরিষদের ২৬টি সংরক্ষিত আসনের শূন্য পদে উপনির্বাচন ২৯ জানুয়ারি

পাবনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ০০:৪০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:৫১

পাবনা পাবনায় উপজেলা পরিষদের ২৬টি সংরক্ষিত আসনের মহিলা সদস্যের শূন্য পদে ২৯ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ (৩) অনুযায়ী চতুর্থ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৬ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জানুয়ারি।

আসনগুলো হলো ফরিদপুর উপজেলা পরিষদের ১ ও ২ নম্বর সংরক্ষিত আসন, সুজানগর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, সাঁথিয়া উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, বেড়া উপজেলা পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসন, চাটমোহর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন, পাবনা সদর উপজেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নম্বর সংরক্ষিত আসন ও আটঘরিয়া উপজেলা পরিষদের ১ ও ২ নম্বর সংরক্ষিত আসন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান