ছাত্রলীগের সংঘর্ষের পর পাবনা মেডিক্যাল কলেজ বন্ধ

পাবনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৪:৩৫

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাবনা মেডিক্যাল কলেজ (পামেক) হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর রাতে কলেজ ক্যাম্পাসে কয়েক দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুপুর ২টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, পামেক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মাহফুজ নয়ন ও সম্পাদক শেষ বর্ষের ছাত্র অদ্বিতীয় দে গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে কমিটি গঠনসহআধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয়পক্ষকে হোস্টেলে ঢুকিয়ে দেয়। শুক্রবার ভোর ৬টার দিকে সভাপতি ডা. মাহফুজ নয়ন সমর্থিত গ্রুপ সম্পাদক গ্রুপের ওপর হামলা চালায়। এ ঘটনায় মীম, হাসান, জয়দেবসহ ৯ নেতাকর্মী আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা জানান, এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ২টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান