সেপটিক ট্যাংক খোঁড়ার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংক খোঁড়ার সময় মাটি ধসে কাইয়ুম আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাইয়ুম আলী শিবগঞ্জ উপজেলার ধাইনগরের চৈতন্যপুর গ্রামের মৃত রবুর ছেলে।  আহতরা হলো একই গ্রামের মোহসিন আলীর ছেলে বাইরুল ইসলাম ও সারুর ছেলে কালু।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল হামিদ মিয়া জানান, বিকালে বারঘরিয়া এলাকার শাহ আলমের বাড়ির সেপটিক ট্যাংক খোঁড়ার সময় মাটি ধসে পড়লে ১৫ ফুট নিচে থাকা তিন জন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তাদের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুম আলীকে মৃত ঘোষণা করেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী