বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা: আসামির স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ০৩:৫৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০৪:০৮

বগুড়া বগুড়া সদরে শাহীন আকন্দ (৩৪) নামে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার দুই আসামি আবদুস সালাম (২৮) ও সোহাগ রহমান (২৬)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে তারা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে স্বীকারোক্তিতে আসামিরা জানিয়েছে, গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আড্ডা দিতে নিষেধ করায় শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ওসি কামরুজ্জামান মিয়া জানান, সাবগ্রাম কুরশাপাড়া এলাকার এলাহী আকন্দের ছেলে শাহীন আকন্দ বাড়ির কাছে রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শামীম আকন্দ সদর থানায় বগুড়া সদরের সাবগ্রাম কুরশাপাড়ার শাহজাহান আলীর ছেলে আবদুস সালাম (২৮) ও একই এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে সোহাগ রহমানের (২৬) বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পরপরই তাদের দু’জনকে এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর   হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান,  আদালতের নির্দেশে দুই আসামিকে বগুড়া হাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন- ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ২

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম