চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৭

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ইসলামপুর মহল্লার মনিমুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।   

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব জানান, দুপুর ১টার দিকে মনিমুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সোনামসজিদগামী একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো ট-১৬-১৮৪৫) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পলাতক।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের