নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫১

আসামি সুমন সরকার নাটোরের লালপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সুমন সরকার (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন। এ ছাড়াও আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত সুমন সরকার (৩০) লালপুর উপজেলার নওপাড়া গ্রামের শফিক সরকারের ছেলে।

নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল জানান, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যার কিছু আগে লালপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের সুমন সরকার ও তার দুই সহযোগী ওই ছাত্রীকে পার্শ্ববর্তী আম বাগানে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে সুমন সরকারসহ তিন জনকে আসামি করে লালপুর থানায় মামলা করে। দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুরে বিচারক সুমন সরকারকে যাবজ্জীবন ও ২৫ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি রান্টু সরকার ও শফিক সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের