শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ২০:০৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২০:১৩

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দেশের চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। চলমান উন্নয়ন, দেশের শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে শেখ হাসিনা নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। পাঁচ একর জায়গার ওপর এই নাসিং কলেজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৩১ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই নার্সিং কলেজের নাম  ‘শেখ হাসিনা নার্সিং কলেজ’ রাখার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম। এই ঘোষণা দিয়ে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অঞ্চলে অভাবনীয় উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার নামে এই কলেজের নামকরণ করা হলো।’ এ সময় জনতা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।

বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো এদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এ নিয়ে কোনও আন্দোলন বা ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন নির্ধারিত সময়ে শেখ হাসিনা সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া যদি নির্বাচনে না আসেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।’

এর আগে মন্ত্রী কাজীপুরে আমেনা-মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে মন্ত্রী তার বাবা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়ায় জামে মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন এবং প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক