‘জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ২০:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৩৯

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন বছরে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সব গণতান্ত্রিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে সরকার বিশ্বাস করে। সংসদীয় গণতান্ত্রিক সব দেশে সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। কোন সংশয়ও নেই। সরকারের সংবিধানের বাইরে যাবার কোনও সুযোগও নেই। আওয়ামী লীগসহ ১৪ দল চায়— দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগসহ ১৪ দল মেনে নেবে।’

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিচার বিভাগ স্বাধীন। দীর্ঘ ২০ বছর পর বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চার নেতা হত্যা মামলার গণতান্ত্রিক উপায়ে বিচার হয়েছে। অনেকের সাজা হয়েছে। অনেকে খালাস পেয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগ কোনও আন্দোলনতো নয়ই, আন্দোলনের নামে রাস্তায় জ্বালাও পোড়াও  করে জনগণের জানমালের ক্ষতি করেনি। স্বাধীন বিচারালয়ে দুর্নীতির মামলায় কারও সাজা হলে তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিরা উচ্চ আদালতে যেতে পারেন। কিন্তু তা নিয়ে কোনও অরাজকতা সৃষ্টি করা হলে সহ্য করা হবে না।’

সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সভাপতিত্ব করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ও সরকারি পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অপর দু’সহ-সভাপতি কে.এম.হোসেন আলী হাসান ও বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বেলকুচির পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান উপস্থিত ছিলেন।

বিকালে মন্ত্রী সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং কিছু সময় ফুটবল খেলা উপভোগ করেন। 

 

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক