ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৬শ’ লিটার পেট্রোল

বগুড়া প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩

বগুড়ার গাড়ীদহ এলাকায় বৃহস্পতিবার রাতে বাবলু ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ৬০০ লিটার পেট্রোল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন থেকে ট্যাংকলরি রক্ষা পেয়েছে। এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

বাবলু ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মিজানুর রহমান জানান, বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বাবলু ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংকে ৬০০ লিটার পেট্রোল ছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ট্যাংকলরি থেকে এক হাজার লিটার পেট্রোল ট্যাংকে নামানো হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ট্যাংকে আগুন ধরে যায়। এতে এক হাজার ৬০০ লিটার পেট্রোল পুড়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে অল্পের জন্য ট্যাংকলরি রক্ষা পেলেও ফিলিং স্টেশনের প্রায় লাখ টাকা মূল্যের পেট্রোল পুড়ে গেছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী