নওগাঁ থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২১

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক সাত

এনএসআই এর সহযোগীতায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন।

আটককৃতরা হল, পত্নীতলা উপজেলার চকরঘু গ্রামের রমজান আলীর ছেলে আল মামুন (২৯) ওই উপজেলার চক জৈরাম গ্রামের ইমতিয়াজ হোসেনের ছেলে জাহিদ হাসান ইমান (১৬), চক খিরশিন গ্রামের হাবিবুর রহমানের ছেলে মর্তুজা আহম্মেদ হাদি (১৬), চক-জৈরাম উত্তরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে প্রভাত কুমার মহন্ত (১৬), গুটিন গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩০), একই উপজেলার আড়ানপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (১৬) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তা পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসরাফিল আলম (১৬)।

জেলা গয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফিক জানান, গত রাতে গয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলার পত্নীতলায় অভিযান চালানো হয়। এ সময় চলমান এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৬
সদস্যকে আটক করা হয়। এবং আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পাশ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে ওই চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতরা ইন্টারনেটের মাধ্যমে চলমান এসএসসি পরিক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নপত্র পায়। এবং সেগুলো টাকার বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। শুধু তাই নয়,এরপর ইংরেজি, গণিত ও ধর্ম পরিক্ষার প্রশ্নপত্রও তাদের সংগ্রহে ছিল।’ তবে তাদের গোড়া খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বাইক্কা বিলে ৩৮ প্রজাতির পরিযায়ী পাখি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের