জয়পুরহাটে এসএসসি’র ইংরেজি ১ম পত্রের ২৫ উত্তরপত্র উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৫৬

জয়পুরহাট চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের ২৫টি উত্তরপত্র জয়পুরহাট শহরের কালী মন্দির এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এসএসসি’র ইংরেজি ১ম পত্রের পরীক্ষার উত্তরপত্রগুলো বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে নিয়ে আসেন জয়পুরহাটের ১২ জন শিক্ষক। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বাড়ি যাওয়ার পথে  একজন শিক্ষকের আড়াইশ উত্তরপত্রের মধ্যে ৭৫টি রিকশা থেকে পড়ে যায়। এরমধ্য থেকে শহরের পাঁচবিবি সড়কের কালী মন্দির এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২১টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেন পথচারী শাহাদুল হক। পরে একই এলাকা থেকে আরও ৪টি উত্তপত্র উদ্ধার করা হয়।  

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক বলেন, ‘১২ জন শিক্ষক একসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে উত্তপত্রগুলো সংগ্রহ করে সন্ধ্যায় জয়পুরহাট ফিরে প্রত্যেকে আড়াই’শ উত্তপত্র নিয়ে বাড়ি যান। এর মধ্যে স্থানীয় চিনিকল কেজি স্কুলের শিক্ষক গোলাম সরোয়ার তার ভাগেরগুলো নিয়ে রিকশাযোগে বাড়ি যাওয়ার সময় ৭৫টি উত্তরপত্র পড়ে যায়। যার মধ্যে ২৫টি উদ্ধার করা হয়। বাকিগুলো উদ্ধারের জন্য শহরে মাইকিং করা হচ্ছে।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের