নওগাঁয় নির্মাণাধীন ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২

নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিকের মুত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার (২১ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাজাবাড়ি গ্রামের সুজন (২৫) এবং নিয়ামতপুর উপজেলার গাবতলী গ্রামের হারেজ আলীর ছেলে আনিছুর রহমান (৩৫) । তাৎক্ষণিকভাবে আহত দুজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নাজমুল হক জানান, মান্দা থেকে নিয়ামতপুর সড়কের বাদমালঞ্চি এলাকায় একটি পেট্রোল পাম্পের ছাদ নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বুধবার দুপুরে হঠাৎ করেই দোতলার ছাদের একাংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দুজন। এসময় আরও দুই শ্রমিক আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে