রাবির ছাত্রী হলে শর্ট সার্কিট, দুই শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪

তাপসী রাবেয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে শর্ট সার্কিটের ঘটনায় দুই ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামিমা খাতুন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের জুলেখা খাতুন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে তাপসী রাবেয়া হলে বিকট শব্দ শোনা যায়। ওই সময় অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। শব্দ শুনে শিক্ষার্থীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। এসময় হল থেকে বের হতে গিয়ে কয়েকজন আহত হন। এদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়। শর্ট সার্কিটের ঘটনায় হলের ডরমেটরিসহ বেশ কয়েকটি কক্ষের লাইট, বিভিন্ন পয়েন্ট ও বৈদ্যুতিক পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা বলেন, ‘ছুটির দিন থাকায় ইলেকট্রিশিয়ানরা আসেনি। তবে আমরা সব লাইট ফের কিনেছি। যত দ্রুত সম্ভব সেগুলো লাগানো হবে।’

প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান