এবার রাবি শিক্ষকের বিরুদ্ধে রামেক’র মামলা

রাজশাহী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

মামলা ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের নামেও রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল মজুমদার। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অধিকতর শুনানির জন্য আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন।

মামলার বাদী ইসমাইল মজুমদার বলেন, ‘মামলায় শিক্ষক এনামুল জহিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে রামেক হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ এবং তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ৫০৯/৩৩২/৩৩৩/৩২৩ ধারায় এ মামলা করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলেন রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহির। এ সময় হাসপাতালের ভেতর এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শিক্ষককে মারধরের বিষয়টি জানাজানি হলে পরদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা।

মারধরের খবর গণমাধ্যমে এলে ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদা তার আদালতে স্বপ্রণোদিত হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আগামী রবিবারের (২৫ ফেব্রুয়ারি) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালতে এ মামলাটি দায়ের হলে রামেকের ইন্টার্নরাও কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইন্টার্নদের শাস্তির দাবিতে রাজশাহীর আদালত চত্বরে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সদস্যরা। ২০ ফেব্রুয়ারি শিক্ষক এনামুল জহিরকে মারধরের অভিযোগে রাজশাহীর একজন আইনজীবী অ্যাডভোকেট ফজলে তৌহিদ আল হাসান বাবলা বাদী হয়ে মেরি প্রিয়াঙ্কাসহ রামেকের ৮ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলাটিরও শুনানির জন্য আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম