পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৭

রাজশাহী রাজশাহীতে রোগীর পেটে গজ ব্যান্ডেজ রেখে সেলাই করার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আলী আজম।
মামলায় যাকে আসামি করা হয়েছে তিনি হলেন নগরীর ঘোষপাড়া এলাকার মা ফাতেমা ক্লিনিকের চিকিৎসক সুলতানা নাজনীন রিতা।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘রোগীর স্বামীর দায়ের করা মামলার বিষয়টি তদন্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুরের আজিজুল ইসলামের ছেলে আলী আজমের স্ত্রী আলাপী বেগমকে সিজিরিয়ান করার জন্য গত বছরের ২৩ ডিসেম্বর নগরীর মা ফাতেমা ক্লিনিকে ভর্তি করানো হয়। ওই দিনই বিকালে ডা. সুলতানা নাজনীন রিতা সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করান। তবে পেটের মধ্যে তিনটি গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেন তিনি।
ভুক্তভোগীর স্বামী আলী আজম বলেন, ‘সিজিরিয়ানের পর থেকেই আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়। গত ২০ জানুয়ারি ব্যথা তীব্র হলে স্ত্রীকে ফের মা ফাতেমা ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসক নাজনীনকে দেখানো হয়। তিনি ব্যথার ওষুধ দিয়ে বিদায় করে দেন। এরপরও তার ব্যথা ঠিক না হলে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর লক্ষ্মীপুর মাদারল্যান্ড ক্লিনিকে চিকিৎসককে দেখাই। ওই চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাফি করান। এতে তার পেটে তিনটি গজ আছে বলে ধরা পড়ে। ওই দিন রাতেই মাদারল্যান্ড ক্লিনিকে দ্বিতীয় দফায় অপারেশন করে গজ বের করা হয়।
এই অভিযোগের বিষয়ে জানতে চিকিৎসক সুলতানা নাজনীন রিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী