সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ০৯:৫০আপডেট : ০২ মার্চ ২০১৮, ০৯:৫১

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে আরেকটি চলন্ত ট্রাক। এই ঘটনায় চলন্ত ট্রাকের হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক। শুক্রবার (২ মার্চ) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীল ছেলে এখলাস (৪২)।

ওসি জানান, কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা  ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। আহত হন চালক বক্কর আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ ছিল না।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ