নওগাঁয় নিষিদ্ধ পপি চাষের দায়ে একজনের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ০৪:২৭আপডেট : ০৬ মার্চ ২০১৮, ০৪:২৭

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিষিদ্ধ পপি চাষের দায়ে আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আনোয়ারুল উপজেলার কুন্দনা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে। সোমবার (৫ মার্চ) বিকালে আনোয়ারুলের বাড়িসংলগ্ন ওই পপির বাগানের সন্ধান পায় প্রশাসন।

কারাদণ্ড পাওয়া আনোয়ারুল পরে মহাদেবপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে পপির বাগানটি ধ্বংস করে মালিক আনোয়ারুলকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সবুজ দেবনাথ বলেন, ‘এই পপির ফুল থেকেই মরণ নেশার হেরোইন তৈরি হয়। তাই কোনোভাবেই কোনও ব্যক্তি পপি চাষ করতে পারেন না।’

মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান জানান, বিকেলে পপির ওই বাগানে গেলে আনোয়ারুলকে পরিচর্যা করতে দেখা যায়। এসময় তাকে আটক করা হয়। সঙ্গে সঙ্গে পপির বাগনটি ধ্বংস করে ফেলা হয়। এসময় নিষিদ্ধ পপি চাষের দায়ে ভ্রাম্যমাণ আদালতে আনোয়ারুলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী