অবশেষে গ্রেফতার সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সেই নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০১৮, ১০:৩৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ১২:১১

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রিয়াদ হোসেন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রিয়াদ হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (১১ মার্চ) সন্ধ্যায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার সাত দিনের রিমান্ড চেয়েছে পিবিআই।

রিয়াদ হোসেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ধর্ষণের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তার বাড়ি বেলকুচি উপজেলার চরচালা গ্রামে। স্কুলছাত্রী ধর্ষণ ছাড়াও বেলকুচি পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও নারী মেয়রকে লাঞ্ছিত করা, বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় এমপি আব্দুল মজিদ মণ্ডলকে নিয়ে কটূক্তিসহ বেশ ক’টি মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি সে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)-এর সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. তারেক রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর বেলকুচির কলাগাছি গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মামা রিয়াদসহ পাঁচজনকে অভিযুক্ত করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আদালত মামলার তদন্তভার পিবিআই’কে দেয়। তবে তদন্ত নিয়ে পিবিআই শুরু থেকেই নানা টালবাহানা ও গড়িমসি করে। তদন্ত নিয়ে কালক্ষেপণের অভিযোগে দু’দফা তদন্ত কর্মকর্তাও বদল করা হয়।

এছাড়াও ধর্ষণের ঘটনায় ভিকটিম প্রথমে বেলকুচি থানায় অভিযোগ দিতে গেলে রিয়াদসহ অন্য আসামিদের যোগসাজশে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে মামলা না করার জন্য ওসি সাজ্জাদ হোসেন সাদা কাগজে কৌশলে স্বাক্ষর নেন বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

এছাড়া গত ১৪ ডিসেম্বর বেলকুচি পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও নারী মেয়রকে লাঞ্ছিত করার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামিও রিয়াদ। সম্প্রতি যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা ও ফারুক হোসেনকে ডিবি পুলিশ গ্রেফতার করার পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বেলকুচি থানায় আরেকটি দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলায়ও রিয়াদ চার্জশিটভুক্ত আসামি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় এমপি আব্দুল মজিদ মণ্ডলকে নিয়ে কটূক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে আলোচিত রিয়াদ হোসেনের বিরুদ্ধে।

/বিএল/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের