চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন শান্তিমিশনে নিহত জামাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৮:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৮:৩৬

শান্তিমিশনে নিহত জামালের জানাজা মালিতে মাইন বিস্ফোরণে নিহত সৈনিক জামাল উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের ঘাসিয়াপাড়া ধুমিহায়াতপুর গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন শান্তিমিশনে নিহত জামাল এর আগে বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে চাঁপাইনবাবগঞ্জের আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে জামালের মরদেহ নিয়ে আসে সেনাবাহিনীর একটি দল। দুপুর ১টায় সেনাবাহিনীর দলটি জামালের মরদেহ শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়া ধুমিহায়াতপুরের বাড়িতে পৌঁছে দেয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। জামালের মরদেহ দেখার জন্য ওই বাড়িতে মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

এ সময় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু জামালের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও জামালের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, ১ মার্চ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিস্ফোরণে নিহত হন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বাংলাদেশি সদস্য জামাল উদ্দিন। ওই ঘটনায় আরও তিন বাংলাদেশি সেনাসদস্য নিহত হন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম