রাজশাহীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ০২:৫৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৩:০০

রাজশাহীতে চলচ্চিত্র উৎসব শুরু রাজশাহী নগরীতে শুরু হয়েছে চারদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চে এ উৎসব শুরু হয়। রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় এ উৎসব চলবে ১৯ মার্চ পর্যন্ত।

এ উৎসব উদ্বোধন করেন ভাষা সৈনিক আবুল হোসেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র সংসদ আন্দোলনে ভূমিকা রাখায় স্যার যদুনাথ সরকার সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এছাড়া ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটি এবং বাংলাদেশের রেইবো ফিল্ম সোসাইটিকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

উৎসব উপলক্ষে নগরীর চারটি স্থানে দেশ-বিদেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এবারের স্থানগুলো হলো-  পাঠানপাড়াস্থ লালন শাহ্ মুক্তমঞ্চ, বড়কুঠি মুক্তমঞ্চ, তালইমারি শহিদ মিনার মুক্তমঞ্চ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তন। এর মধ্যে লালন শাহ্ মুক্তমঞ্চ, বড়কুঠি মুক্তমঞ্চ, তালইমারি শহীদ মিনার মুক্তমঞ্চ এই তিনটি স্থানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গের তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। অতিথি হিসেবে  ছিলেন বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক সুলতানুল ইসলাম টিপু, নাট্য নির্মাতা শাহাদৎ হোসেন জীবন, রেইনবো ফিল্ম সোসাইটির অর্থ সম্পাদক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, শিলিগুড়ি সিনে সোসাইটি’র সাধারণ সম্পাদক প্রদীপ নাগ , ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, সাধারণ সম্পাদক জাবীদ অপু।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের