সেলফি তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ কলেজছাত্র: তিন দিন পর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৪:৫০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৪:৫০

রাজশাহী রাজশাহীর পদ্মা নদীতে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার তিন দিন পর এক বুধবার (২১ মার্চ) সকালে রাজশাহী শহরের ওপারে চরখিদিরপুর এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।

নিহত কলেজছাত্রের নাম আসিফ আল মাসুদ ওরফে মৃন্ময়। সে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি চুয়াডাঙ্গায়। নগরীর একটি ছাত্রাবাসে থেকে সে পড়াশোনা করতো। গত রবিবার (১৮ মার্চ ) দুপুরে নগরীর শ্রীরামপুর এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মায় নৌকা ভ্রমণে যায় সে। এরপর নৌকায় সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, নিখোঁজের পর মৃন্ময়কে উদ্ধারে দুই দিন পদ্মা নদীতে অভিযান চালায় ডুবুরি দল। কিন্তু সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে নদীতে মৃন্ময়ের মরদেহ ভেসে ওঠে।

ফরহাদ হোসেন জানান, ভাসমান মরদেহটি দেখার পর নদীর জেলেরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের