সারিয়াকান্দিতে আ.লীগ নেতা খুনের ঘটনায় গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৪:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৮:১৯

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল করিম শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা হলো উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জানিকুল্লার ছেলে আফজাল (৫০) ও আনারুল আকন্দের ছেলে মাহিদুল ইসলাম (২৫)।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহতের ছেলে সামিউল ইসলাম সোমবার রাতে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও স্বজনরা জানান, ফজলুল করিম শেখ এক বছর আগে ২০০ নেতাকর্মীকে নিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি হাটশেরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। গত রবিবার সন্ধ্যায় তিনি হাসনাপাড়া বাজার থেকে ছেলে সামিউল ও তোতা নামের এক প্রতিবেশীর সঙ্গে মোটরসাইকেলে চরদীঘাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাদের থামায়। এই সময় ছেলে সামিউল ও তোতা পালিয়ে গেলে দুর্বৃত্তরা ফজলুল করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম