পাবনায় ১৯ পরীক্ষার্থী বহিষ্কার, ছয় শিক্ষককে অব্যাহতি

পাবনা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৪

পাবনা এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাবনার পুষ্পপাড়া কামিল মাদ্রাসা ও সুজানগর ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজকেন্দ্র থেকে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। এছাড়া নকলে সহায়তার দায়ে দুই কেন্দ্রের দায়িত্ব থেকে ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।  

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পুষ্পপাড়া কামিল মাদরাসাকেন্দ্র থেকে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। নকলে সহায়তার দায়ে ওই মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ফারজানা ইয়াসমিন, জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক সাদেক আলী ও নন্দনপুর আলিম মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক আজিজুর রহমানকে পরীক্ষার সব দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়। একই অপরাধে সুজানগর ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজকেন্দ্র থেকে চার পরীক্ষার্থীকে বহিষ্কার ও কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আশিক ইমরান, ভূগোল বিভাগের প্রভাষক তরুণ কান্তি মন্ডল এবং তালিমনগর স্কুল অ্যান্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সালামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী