এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে এক হাজার ৩৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক জানান, সোমবার সকাল ১০টা থেকে রাজশাহী বিভাগের আট জেলার ১৯৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ৮০৭ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৫ হাজার ৪৪৬ জন।
তিনি আরও জানান, সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত রাজশাহীর ৩৯ কেন্দ্রে ৩১২ জন। এছাড়া সিরাজগঞ্জের ২৮ কেন্দ্রে ২০৮ জন, বগুড়ার ৩১ কেন্দ্রে ১৯৪ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৬৯ জন, নওগাঁর ২৬ কেন্দ্রে ১৫১ জন, নাটোরের ২০ কেন্দ্রে ১১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১২৯ জন এবং জয়পুরহাটের ১৪ কেন্দ্রে ৬২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, সোমবার কোনও পরীক্ষার্থী কিংবা কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হননি। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।








