রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে দুই শ্রমিক নিহত

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ২২:০১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২২:০৪

নিহত দুই শ্রমিকের লাশ রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ক্রেন ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো রাজশাহী মহানগরীর কর্নহার থানার আলীগঞ্জের সেলিম হোসেনের ছেলে মুক্তাজুল এবং পাবনার ঈশ্বরদীর মোসলেম উদ্দিনের ছেলে বাবু।

নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান বাবু (৩৫)। এর আগে সকাল ১০টার দিকে ক্রেনের ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুক্তাজুল (২২)।

তিনি আরও জানান, নিহত এই দুই শ্রমিক ক্রেনের নিচে মিক্সার মেশিনের সহকারী হিসেবে কাজ করছিলেন। কোরিয় সহায়তা সংস্থা-কোইকার অর্থায়নে নির্মিত রাজশাহী টিটিসির ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের ভাড়া করা শ্রমিক ছিলেন তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে মুক্তা কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘বাইরের একটি প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্ট নিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। সকাল ৮টা থেকে শুরু হয় তৃতীয় তলার কাজ। সেখানে ক্রেনে করে নির্মাণ সামগ্রী তুলছিলেন কর্মীরা। হঠাৎ স্যাফট ভেঙে ক্রেনটি নিচের মিক্সার মেশিন ঘেঁষে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।’

ওসি জিল্লুর রহমান বলেন, ‘রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত দুই শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী