রাজশাহীতে ভুয়া প্রশ্ন দিয়ে টাকা আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৯:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:১৪

ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক যুবক

এইচএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে রনি সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সে উপজেলার রাওথা গ্রামের কালাম সরকারের ছেলে। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি দল। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্ন সরবরাহ করছিলেন রনি। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এ তথ্য পেয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, দুটি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর তাকে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের