দুই অটোরিকশার ওভারটেকিংয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৭:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৯

সুরাইয়া তাসনিম প্রাপ্তি
বগুড়ায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার ওভারটেকিংয়ের সময় সুরাইয়া তাসনিম প্রাপ্তি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার মা সাবিয়া খাতুনও (৩২) আহত হন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ি কাইলার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আদমদীঘি উপজেলার সান্তাহার বাজারে ট্রাক ঢুকে পড়লে ভ্যানচালক বাবু (৪৮) ও যাত্রী ভুলু মিয়া (৫০) নিহত হন।

সুরাইয়া তাসনিম প্রাপ্তি বগুড়া শহরতলির ছোট বেলাইল গ্রামের বাসিন্দা ব্যাংকার ইব্রাহিম হোসেনের মেয়ে। সে শহরের জলেশ্বরীতলায় ইউনিক কিন্ডার গার্টেনে প্রথম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর প্রাপ্তি তার মা সাবিয়া খাতুনের সঙ্গে অটোরিকশায় বাড়িতে ফিরছিল। শহরের সেউজগাড়ি এলাকায় কাইলার বাজার এলাকায় পৌঁছলে দুইটি অটোরিকশার চালক ওভারটেকিং শুরু করে। একটি রিকশা অপরটিকে ধাক্কা দিলে প্রাপ্তি ও তার মা সাবিয়া রাস্তায় ছিটকে পড়েন। এ সময় রিকশার এক্সেল মাথায় ঢুকে ঘটনাস্থলেই প্রাপ্তির মৃত্যু হয়। তার মাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। সাবিহার কোলে থাকা তার আরেক সন্তান অক্ষত ছিল।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, রিকশা দুইটি ফেলে চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এদিকে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩২৪৬) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার মাছ বাজারে ঢুকে পড়ে। ট্রাকটি দাঁড়িয়ে থাকা একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী সান্তাহারের বশিপুর এলাকার ইউনুস আলীর ছেলে ভুলু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত ভ্যানচালক নওগাঁর পার নওগাঁ এলাকার তছির মিয়ার ছেলে বাবু মিয়াকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান।

আদমদিঘি থানার ওসি আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান জানান, ওই ট্রাকটি হেলপার শাকিল (২০) চালাচ্ছিল। তাকে আটক ও ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের