শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক ভবন এবং হোস্টেলের নির্মাণ কাজ সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি শনিবার (২১ এপ্রিল) নির্মাণ কাজ পরিদর্শনকালে এই নির্দেশ দেন।
প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোলে এটি নির্মাণ চলছে। গণপূর্ত অধিদফতর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
স্বাস্থ্যমন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতি জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম নির্মাণ কাজ প্রায় ৪৫ ভাগ শেষ হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পালসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।








