রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ০২:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০৩:০৩

রাজশাহী রাজশাহীর তানোর উপজেলায় গোপাল দাস (২৯) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তার বাবা সুরেন দাস। রবিবার (২২ এপ্রিল) বিকালে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গোপাল দাস উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর এলাকার বাসিন্দা। এর আগে রবিবার সকালে পিতা সুরেন দাস পুলিশ ডেকে গোপালকে ধরিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে তার পরিবারে অশান্তি চলছিল। তার আচরণে অতিষ্ঠ ছিল পরিবার। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন গোপাল। বাধ্য হয়ে প্রতিবেশীর সহায়তায় পুলিশে খবর দেন তার বাবা। পুলিশ গিয়ে গোপালকে আটক করে।

তিনি আরও জানান, এর আগেও গোপাল মাদক সেবনের দায়ে চার মাস কারাগারে ছিল। গোপালের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের