বগুড়ায় শিক্ষক হত্যা: আটক দম্পতিসহ আট জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ০৩:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০৩:৪৬

বগুড়া বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলম রশিদকে (৪৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) বিকালে নিহতের ছেলে সাইফুল ইসলাম আদমদীঘি থানায় এ মামলা করেন। এজাহারে আটক দম্পতিসহ ৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ জনকে আসামী করা হয়েছে।

এদিকে সাবেক প্রেমিকা আফরোজা বেগম ও তার স্বামী আবদুর রাজ্জাককে গ্রেফতার দেখানোর পর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আদমদীঘি থানার ওসি আবু সাঈদ মো. ওয়াহেদুজ্জামান ও স্থানীয়রা জানান, ডুমুরিয়া গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক রশিদের সঙ্গে প্রতিবেশী আবদুর রাজ্জাকের স্ত্রী আফরোজা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে এই ঘটনার জেরে রশিদের আঙুল কেটে দেন রাজ্জাক। এ নিয়ে গ্রাম্য সালিসে রশিদ লাখ টাকা জরিমানা দেন। এরপর থেকে দুই পরিবারের মধ্যে শত্রুতা চলে আসছিল।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে শিক্ষক রশিদ বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন। শুক্রবার সকালে বাড়ির কাছে একটি বাগানে তার লাশ পাওয়া যায়। দুর্বৃত্তরা গলায় ফাঁস ও তলপেটে আঘাতে তাকে হত্যা করে। শনিবার বিকালে নিহতের ছেলে সাইফুল ইসলাম মামলা করলে আফরোজা ও রাজ্জাককে গ্রেফতার দেখানো হয়। পরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে আদালত সিদ্ধান্ত দেয়নি। এজাহারে পূর্ব শত্রুতার কথা বলা হয়েছে। এরপরও পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস