এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০১৮, ০৪:১২আপডেট : ০৫ মে ২০১৮, ০৪:২২

গ্রেফতারের প্রতীকী ছবি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকইল থেকে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সারোয়ার হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র্যাাব। শুক্রবার (৪ মে) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সারোয়ার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র্যামব-৫ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ দুপরে প্রেস ব্রিফিংয়ে জানান, আসামি সারোয়ার ধর্ষণের ঘটনার পর মচকইলে এক আত্মীয়ার বাড়িতে আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সারোয়ার ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করে সারোয়ার। এ ঘটনায় ২৪ এপ্রিল নওগাঁনিয়ামতপুর থানায় সারোয়ারকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই কিশোরীর বোন। তখন থেকেই সারোয়ার পলাতক ছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী