বিশ্বকবির জন্মদিনে পতিসরে দিনব্যাপী নানা আয়োজন

নওগাঁ প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১১:০৭আপডেট : ০৮ মে ২০১৮, ১১:১২

জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয়ছে মঞ্চ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিন, পঁচিশে বৈশাখে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির জন্মদিনে তার স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে কবিগুরুর জন্মদিন।

প্রতি বছরই রবীন্দ্রনাথের পতিসরে নামে রবীন্দ্রভক্তদের ঢল। সরকারিভাবে একদিনের কর্মসূচী থাকলেও মূলত এ মিলন মেলা চলে প্রায় সপ্তাহ জুড়ে। দূর-দূরান্ত থেকে কবিভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে। এবারও দিনব্যাপী নাচ, গান আর কবিতার মাধ্যমে উদযাপন করা হবে জন্মদিন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারন সম্পাদক সাধান চন্দ্র মজুমদার, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, পুলিম সুপার ইকবাল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরীন্দ্র গবেষক আহমেদ রফিক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুর ইসলাম খান। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী