রাবিতে ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাবি প্রতিনিধি
১৭ মে ২০১৮, ১৩:৫৪আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয় বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মে) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।

গ্রেফতার হওয়া ওই ছাত্রলীগকর্মীর নাম মো. হামজা। তিনি গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম হৃদয়কে ছুরিকাঘাতের অভিযোগে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৬ মে) সন্ধ্যায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে হৃদয় তার বান্ধবীকে নিয়ে বসেছিল। এ সময় হামজাসহ কয়েকজন এসে তাদের উত্ত্যক্ত করে। এ সময় হৃদয় প্রতিবাদ করলে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে হৃদয় তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে গেলে একা পেয়ে হামজাসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন হামজাকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় হামজার সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়।

হৃদয় বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানতে চাইলে মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে হামজার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম