চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ দুই জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০১৮, ১৪:১১আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:১১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার দুই

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা হলো, শিবগঞ্জ উপজেলার খড়িয়াল গ্রামের মৃত. হাবিবুর রহমানের ছেলে শাহ আলম (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাসুদ রানার ছেলে সুলতান আলী (৩২)। 

শনিবার দুপুর ১২টায় গণমাধ্যমের সামনে তাদের হাজির করা হয়। এ সময় চাঁপাইনাববগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুঞ্জুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাতে মহারাজপুর মেলার মাঠে পুলিশের একটি দল অভিযান চালিয়ে, অস্ত্র ও হেরোইনসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী