সংস্কারের উদ্যোগ নেই ধুনটের ভাঙা সড়কের, দুর্ভোগে জনসাধারণ

বগুড়া প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ১৪:০৭আপডেট : ০৩ জুন ২০১৮, ১৪:১৮

ধুনটের ভাঙা সড়ক বগুড়ার ধুনট উপজেলার প্রায় ২০০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওইসব সড়কে চলাচলকারী লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা ঈদের আগেই সড়কগুলো সংস্কার করতে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, ধুনট উপজেলায় সওজ ও এলজিডির প্রায় ৩৫০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। দীর্ঘদিন সড়কগুলো মেরামত করা হয় না। এছাড়া গত কয়েকদিনের ভারী বর্ষণে প্রায় ২০০ কিলোমিটার সড়কে ছোট-বড় অংসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কোনও কোনও সড়কের দু’পাশ ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে জনগণ ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি হলো, ধুনট-শেরপুর সড়ক, হুকুমআলী বাইপাস সড়ক, ধুনট-বাইপাস সড়ক, হুকুমআলী-মথুরাপুর সড়ক, দীঘলকান্দি-চৌকিবাড়ী সড়ক, ধুনট-সোনাহাটা সড়ক, সোনাহাটা-ধামাচামা সড়ক, কান্তনগর-বিলচাপড়ী সড়ক, বিলচাপড়ী-নয়মাইল সড়ক, হাঁসখালি-হেউটনগর সড়ক, বথুয়াবাড়ী-শাকদহ সড়ক, বিলচাপড়ী-নয়মাইল সড়ক, কান্তনগর কালেরপাড়া সড়ক ও গোপালনগর-খাটিয়ামারী। গত কয়েকদিনের বর্ষণে রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এরপরও যানবাহনগুলো ঝুঁকি নিয়েই চলাচল করছে।

ধুনট-শেরপুর সড়কের সিএনজি চালক আব্দুর রহমান জানান, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কে প্রতিদিন বিভিন্ন রুটের কয়েক হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ হয়ে গেছে। ফলে তাদের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

চৌকিবাড়ী গ্রামের ধান ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, চৌকিবাড়ী-দিঘলকান্দি সড়ক দিয়ে দু’টি ইউনিয়নের হাজারও মানুষ যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ও বর্ষার পানিতে দু’পাশ ভেঙে গেছে। এতে গত কয়েকদিন ধরে রিকশা-ভ্যান ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ এলাকার কৃষকদের কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ প্রসঙ্গে ধুনট উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, বিভিন্ন গ্রামে নতুন নতুন পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। এছাড়া ১৫টি ক্ষতিগ্রস্ত সড়ক পুনঃনির্মাণ কাজ চলছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য তালিকা পাঠানো হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী