মাদক ও অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের সোর্স আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ১৬:০৮আপডেট : ০৫ জুন ২০১৮, ১৭:২৮

মাদক ও অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে ফাঁসাতে গিয়ে আটক পুলিশের সোর্স চাঁপাইনবাবগঞ্জে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ জুন) ভোর ৪টার দিকে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমের সামনে এসব তথ্য দেন জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

আটককৃত ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতোলা গ্রামের ভুট্টু মোড়লের ছেলে আব্দুল খালেক (৩৫)।

পুলিশ সুপার জানান, ‘শাজাহানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাসেমকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির পেছনে একটি লাকড়ির ঘরে অস্ত্র ও মাদক রেখে পুলিশকে খবর দেয় আব্দুল খালেক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান চালায় এবং ওই ইউপি সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করে। এ সময় সেলিম নামে পুলিশের এক সোর্স পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হয় এবং অপর সোর্স আব্দুল খালেককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইউপি সদস্যকে ফাঁসানোর ঘটনা বেরিয়ে আসে।’

এ ঘটনায় পুলিশ সেলিমকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তাকে ধরতে পারলেই নেপথ্যের ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান পুলিশ সুপার।

আরও পড়ুন- ভাটারা থানার তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম