ধুনটে ছাত্রদলের আনন্দ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১১ জুন ২০১৮, ২২:৩১আপডেট : ১১ জুন ২০১৮, ২২:৩১

বগুড়া বগুড়ার ধুনটে ছাত্রদলের আনন্দ মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন পিস্টন ও কর্মী জুয়েল রানা আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সোমবার (১১ জুন) সকালে ধুনট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ছাত্রদলের মিছিল থেকে নাশকতার পরিকল্পনা ছিল। তাই তারা ছত্রভঙ্গ করে দিয়েছেন; কাউকে মারধর করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়াদোত্তীর্ণের ৬ বছর পর গত ৫ জুন বগুড়া জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটির নেতাদেরকে অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার বেলা ১০টার দিকে ধুনট বাজার এলাকায় আনন্দ মিছিল বের করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ স্বপন ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক বিপুল হাসানসহ বেশ কয়েকজন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে ওই মিছিলে হামলা চালান। তাদের মারধরে ছাত্রদল নেতা শাহাদত হোসেন পিস্টন ও কর্মী জুয়েল রানা আহত হন। হামলায় আনন্দ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ধুনট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন পিস্টন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালালে আমিসহ দু’জন আহত হয়।’

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলের নামে নাশকতার পরিকল্পনা করছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। কাউকে মারধর করা হয়নি।’

ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে সোমবার বিকাল পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের