রাণীনগরে ঈদের নামাজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

নওগাঁ প্রতিনিধি
১৬ জুন ২০১৮, ১৫:১৪আপডেট : ১৬ জুন ২০১৮, ১৫:২৩

সংঘর্ষের ঘটনায় আহত নওগাঁর রাণীনগরে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ( ১৬ জুন)সকালে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আট জন ।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কাশিমপুর গ্রামের উত্তর পাড়া ও দক্ষিণ পাড়ার লোকজন কাশিমপুর ঈদগাহ মাঠে সবসময় নামাজ আদায় করেন।

এবার দক্ষিনপাড়া সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ পড়ার সময় ঠিক করে আর  উত্তরপাড়া সময় ঠিক করে সকাল ৯ টায়। সকালে দক্ষিণপাড়ার লোকজন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে হাজির হন এবং ইমামের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয় ও ইমামকে বের করে দেওয়ার চেষ্টা করে ।  এসময় উত্তর পাড়ার লোকজন প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এখনও কোনও মামলা হয় নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী