রাসিক নির্বাচনে ১৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০১৮, ০০:৪৪আপডেট : ২০ জুন ২০১৮, ০০:৫৫

মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মঙ্গলবার (১৯ জুন) পর্যন্ত কোনও মেয়র প্রার্থী মনোনয়নপত্র তোলেননি। যারা মনোনয়নপত্র তুলেছেন তারা সবাই সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ জুন) থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মঙ্গলবার পর্যন্ত ১৩৪ প্রার্থীর কেউই মনোনয়নপত্র জমা দেননি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘রাসিকের ৩০টি ওয়ার্ডে নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার পর্যন্ত ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে কাউন্সিলর পদের প্রার্থী ৯৬ জন। আর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর পদের প্রার্থী ৩৮ জন। মঙ্গলবার ৩২ জন কাউন্সিলর ও ১৭ জন নারী কাউন্সিলর পদের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।’

আতিয়ার রহমান আরও বলেন, ‘ছুটির দিনসহ প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। আগামী ১ ও ২ জুলাই নির্বাচনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোটগ্রহণ করা হবে।’ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, এবার রাজশাহী সিটি করপোরেশনে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। এ সিটি করপোরেশনে এবারও ভোটকেন্দ্র করা হয়েছে ১৩৭টি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের