রাজশাহীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১৩:২৩আপডেট : ২০ জুন ২০১৮, ১৩:৪১

গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বিএনপির নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বারেকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার নয় নেতাকর্মী হলেন, জয়নাল আবেদিন, আবদুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম, মজিবর রহমান, লুৎফর রহমান, হাফিজুল ইসলাম, মনসুর রহমান, আবদুস সোবহান মোল্লা ও আবদুল মালেক। পুঠিয়ার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। তাদের মধ্যে জয়নাল আবেদিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জলিল মোল্লা জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং শহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বিএনপির এই নয় নেতাকর্মী বারেকের মোড়ের একটি চায়ের দোকানের পেছনে গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম