নাটোরে সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

নাটোর প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১৯:৩৬আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:৩৬

প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটন সনদ জালিয়াতির মামলায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২০ জুন) দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুলতান মাহমুদ আসামির স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
নাটোর কোর্ট পুলিশ ইন্সপেক্টর নাসির উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি সেকেন্দার রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে বাগাতিপাড়া থানায় শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্র পরে এজাহার হিসেবে গণ্য হয়।
অভিযোগে বাদী দাবি করেন, বিএসএস, বিএড ও বিএসসি ইঞ্জিনিয়ারিং জাল সনদের মাধ্যমে খালিদ হোসেন লিটন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের মাধ্যমে যোগদান করেন। অথচ তিনি বিদ্যালয়টিতে এইচএসসি পাশ হিসেবে ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগটি মামলা হিসেবে গণ্য হলে খালিদ হোসেন লিটন আদালতের মাধ্যমে অস্থায়ী জামিন নেন। বুধবার তিনি ফের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান