নাটোরে নিজের নসিমনের চাকার নিচে পড়ে চালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ০৫:২১আপডেট : ২৯ জুন ২০১৮, ০৫:২৮

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজের নসিমনের চাকার নিচে পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোধরা এলাকায় এই ঘটনায় নিহত আমিরুল ইসলাম (২৫) কুষ্টিয়ার কাশিনাথপুরের বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নসিমন চালক আমিরুল কুষ্টিয়া থেকে আম নিতে বড়াইগ্রামের আহম্মেদপুরের এক আড়তে আসছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গোধরা এলাকায় যানবাহনকে সাইড দিতে গিয়ে আকস্মিকভাবে ব্রেক কষেন চালক। এসময় ভারসাম্য রাখতে না পেরে চালক নিজ আসন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে নিজ নসিমনের চাকা তার মাথাকে চাপা দেয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য আমিরুলের মৃতদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামসুন নূর।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী