রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি

রাবি প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১৪:৫১আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৪:৫৯

রাবিতে কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ও ছাত্রলীগ

কোটা সংস্কারকারীরা যে কোনও মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ক্যাম্পাসে সৃষ্টি  ‘বিশৃঙ্খলা’ ঠেকাতে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী অনেক বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।

ক্যাম্পাস সূত্র জানায়, রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (১ জুলাই) অনির্দিষ্টকালের মতো ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ। একই সঙ্গে সোমবার ক্যাম্পাসে পতাকা মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মাসুদ মোন্নাফ জানান, তারা সব বাধা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাবে।

এদিকে, আন্দোলনকারীদের আন্দোলন প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের দাবি, ক্যাম্পাসে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে ছাত্রলীগ মাঠে থাকবে।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন,‘যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে ছাত্রলীগ সব সময় ক্যাম্পাসে অবস্থান করবে। তবে আন্দোলনকারীদের প্রতিপক্ষ হিসাবে ছাত্রলীগ কাজ করবে না।’

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার অনেক বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনোগোনাও কম ছিল। রবিবার আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের এলোপাতাড়ি হামলার কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসেনি।

এদিকে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে আশ্বস্ত করেছে। আন্দোলনকারীরা কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, রবিবার (১ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দুই দফা হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী