রাসিক নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১৯:৪৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:৪৭

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরা হলেন, নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান, ৩০ নম্বর ওয়ার্ডের নাসিম হাসান ও শহিদুল ইসলাম পিন্টু। এদের মধ্যে জিল্লুর রহমান ও নাসিম হাসান রাসিকের ঠিকাদার ও ইজাদার এবং শহিদুল ইসলাম পিন্টু হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান জানান, রাজশাহীতে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের দ্বিতীয় দিন সোমবার ১৫টি সাধারণ ও ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে সিটি করপোরেশনের ঠিকাদার ও ইজাদার হওয়ায় দুজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর অপরজন শহিদুল ইসলাম পিন্টু নিজের হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করায় বাতিল করা হয়। একই সঙ্গে ১৬৯ জনের মধ্যে ১৬৬ জন সাধারণ কাউন্সিললের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করে। যাচাই-বাছাই শেষে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

আতিয়ার রহমান আরও জানান, এর আগে রবিবার (১ জুলাই) মেয়র প্রার্থী ও ১৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে একজন সমর্থকের স্বাক্ষরে গড়মিলের অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে অপর পাঁচ মেয়রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জাতীয়পার্টির সহ-সভাপতি ওয়াসিউর রহমান দোলন, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে আগামী ১০ জুলাই। আর ভোট গ্রহন আগামী ৩০ জুলাই। রাসিক নির্বাচনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এই সিটিতে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৫ জন। নারী ভোটার এক লাখ ৬২ হাজার ৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে পাঁচ হাজার ৯৬৮ জন নারী ভোটার বেশি। ৩০টি ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্র ১৩৭টি। কেন্দ্রের কক্ষ ১ হাজার ২২টি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী