রাজশাহীতে বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ২৩:০১আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২৩:০৩

রাজশাহী রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিএনপিকর্মী রায়হান ইসলাম (২৩), হাবিবুর রহমান (৩৪) ও ডিবি পুলিশ জাময়াতকর্মী মোখলেছুর রহমানকে (৪১) গ্রেফতার করেছে।’

ইফতেখায়ের আলম বলেন, ‘রাজনৈতিক তিন কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা সাতজন, রাজপাড়া থানা ছয়জন, চন্দ্রিমা থানা চারজন, মতিহার থানা ছয়জন, বেলপুকুর থানা একজন, কাশিয়াডাঙ্গা থানা চারজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ তিন জনকে আটক করে। এর মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ছয় জনকে মাদকদ্রব্যসহ, তিন জন রাজনৈতিক ও অন্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ