চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ কারাবন্দি হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ১২:০৩আপডেট : ২০ জুলাই ২০১৮, ১২:০৩

চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ কারাবন্দি হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে ১১ জন কারাবন্দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে ওই অসুস্থ বন্দিদের হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে তাজেমুল নাম একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুল বাসার বলেন, ‘অতিরিক্ত গরমে বন্দিরা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা দেওয়ার পর এখন তারা অনেকটাই সুস্থ আছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার ফরহাদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকেই তীব্র গরম পড়লে রাত ৯টার দিকে বন্দিরা অসুস্থ হওয়া শুরু করে। প্রাথমিকভাবে তাদের হাসপাতাল কারাগারেই চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মূলত ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
২৭৫ জন ধারণ ক্ষমতার চাঁপাইনবাবগঞ্জ জেলখানাতে সাড়ে ১২’শ বেশি বন্দি রয়েছে বলেও তিনি জানান। এদিকে কারাগারের বন্দিদের অসুস্থতার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোছাইনসহ সদর থানার পুলিশরাও ছুটে যায় সদর হাসপাতালে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস