নির্বাচন বানচাল করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: লিটন

রাজশাহী প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৫:৪১আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৩১

নগরীর ২০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিটন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিএনপি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন থেকেই প্রচারের পাশাপাশি আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও বিষোদগার করে আসছে। তারা নির্বাচন কমিশনেও আমার বিরুদ্ধে লিখিত এবং মৌখিত অভিযোগ দায়ের করে আসছে। এছাড়া বিভিন্ন মিডিয়া বা গোলটেবিল বৈঠক, সবখানে মনের মাধুরী মিশিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা (বিএনপি)।

শনিবার নগরীর ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় বেলদারপাড়া এলাকায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে লিটন আরও বলেন, বিএনপির যিনি প্রার্থী, তিনি সবদিক দিয়ে ব্যর্থ। তার ভোটারদের সামনে যাওয়ার মুখ নেই। তাই নির্বাচন বানচাল, প্রশ্নবিদ্ধ করা অথবা নির্বাচন থেকে সরে যাওয়ার চিন্তা মাথায় রেখে তিনি এসব কথা বলছেন।

খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রেখেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ থাকবে ও রাখা হবে। তবে কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার অপচেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করবে।

এরপর সুলতানাবাদ, কাশেমীরা মাদ্রাসা, নতুনপাড়া, মুনসিডাংগা, বোয়ালিয়াপাড়া এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি।

গণসংযোগের সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন মোবাইলের দোকানসহ অন্যান্য দোকানে গিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চান তিনি।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম