রাসিক নির্বাচনে সঠিক রায় পাননি বলে দাবি মুরাদ মোর্শেদের

রাজশাহী প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১৬:২৪আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৬:২৪

রাসিক নির্বাচনে সঠিক রায় পাননি বলে দাবি মুরাদ মোর্শেদের রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে উল্লেখ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। তিনি বলেন, ‘কারচুপি, জাল ভোট এবং ভয়ভীতিতে পরিপূর্ণ ছিল রাসিক নির্বাচন। এতে করে সঠিক রায় পাওয়া যায়নি। এজন্য দুই-একদিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগগুলো তুলে ধরে প্রতিবেদন দাখিল করবো।’

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুরাদ মোর্শেদ অভিযোগ তুলে বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের দুই ঘণ্টা দেরিতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আবার ভোট গণনার সময় পোলিং এজেন্টদের রাখতে দেওয়া হয়নি। এমনকি ভোট গণনার সময় মেয়র প্রার্থী হিসেবে আমি উপস্থিত থাকতে চাইলেও প্রিজাইডিং অফিসার দেখা পর্যন্ত করেননি। ২৮ নম্বর ওয়ার্ডে অনেকে ভোট দিতে গিয়ে দেখে যে, তাদের ভোট দেওয়া হয়ে গেছে। ২৫ নম্বর ওয়ার্ডে আমার প্রধান নির্বাচনি এজেন্ট আব্দুল্লাহ আল মুঈজকে অপমান করে কেন্দ্রের গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অনেক কেন্দ্রের মূল দরজার সামনে নৌকা প্রতীকের কর্মীদের ভিড় করে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা গেছে। যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে একটি ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে।’

মুরাদ মোর্শেদ আরও বলেন, ‘অনেক কেন্দ্র পরিদর্শনের সময় ভোটারদের অভিমতে ও নিজেদের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, ভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের সামনেই টাকা লেনদেন করা হয়েছে। ভোটারদের কাছ থেকে কোথাও ১ হাজার কোথাও ৩ হাজার টাকায় ভোট কেনা হয়েছে। সেসব কেন্দ্রে যদি ভোটে নৌকা না জেতে তাহলে তাদের ওপর বিপদ নেমে আসবে বলে হুমকিও দেওয়া হয়। অনেক কেন্দ্রে ব্যাপক আকারে জাল ভোট দেওয়া হয়েছে। বিশেষ করে নগরীর নিম্নবিত্ত এলাকায় অনেক ভোটারদের মেয়র প্রার্থীর ব্যালট বাদে দুটি করে ব্যালট সরবরাহ করা হয়েছে। এক্ষেত্রে ভোটারদের সচেতনতার অভাব থাকলেও এই ধরনের সুযোগ নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে দীর্ঘ লাইন থাকা সত্বেও তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। নিরাপত্তা বাহিনী অনেক কেন্দ্রেই মেয়র প্রার্থী হিসেবে
যেকোনো কেন্দ্রের যেকোনো বুথে ঢোকা ও তা পরিদর্শন করার সুযোগ থাকলেও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ রাজশাহী জেলা সমন্বয়ক আলফাজ হোসেন, গণসংহতি জেলা সদস্য হাসিব রেজা, গণসংহতি রাজপাড়া থানা সম্পাদক লিসা আরজুমান্দ, রাজপাড়া থানার সদস্য নিতাই রায় ও মতিহার থানা সদস্য হাসান আহম্মাদ বোয়ালিয়া থানা সদস্য জিন্নাত আরা মিম।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়েরুজ্জামান লিটন। বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট এ নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে গণসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ (হাতি) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হাবিবুর রহমান (কাঁঠাল) পেয়েছেন ৩২০ ভোট। নির্বাচনের সর্বমোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৫০ হাজার ৮৫১।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে