চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৪:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:৫৯

পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়গনোস্টিক সেন্টার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নবজাতকের বাবা শাকিল আহম্মেদ জানান, তিনি তার স্ত্রী মুক্তা বেগমকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মা ক্লিনিকে ভর্তি করেন। ভর্তি শেষে সিজার করার জন্য ওষুধপত্র কিনে দেওয়া হয় ক্লিনিক কর্তৃপক্ষকে। কিন্তু ক্লিনিকের ডা. মো. খাইরুল ইসলাম সিজার না করে প্রায় ৩ ঘণ্টা সময়ক্ষেপণ করেন। আর এ কারণে নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় নবজাতকের আত্মীয়-স্বজন উত্তেজিত হলে ক্লিনিকের ম্যানেজার, চিকিৎসক ডা. মো. খাইরুল ইসলাম ও নার্সরা পালিয়ে যায়।
তবে ক্লিনিকের নার্স মরিয়ম খাতুন জানান, অন্তঃসত্ত্বা মহিলার ওজন বেশি হওয়ার কারণে অজ্ঞান ছাড়া সিজার করা যাচ্ছিল না। আর এ সময়ের মধ্যে তিনি মৃত বাচ্চা প্রসব করেন।
ওসি জানান, এ ঘটনায় নবজাতকের বাবা মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের