সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বগুড়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১৯:২৬আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৯:২৭

সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বগুড়ার শিবগঞ্জের মোকামতলা-সোনাতলা সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। রবিবার সকালে তারা প্রায় এক ঘণ্টা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান জানান, ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকা, দখল, দূষণ ও সংস্কারের অভাবে ওই সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ৫ মিনিটের সড়ক অতিক্রম করতে এক ঘণ্টা সময় লাগে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ‘মোকামতলা-সোনাতলা সড়ক অবৈধ দখলমুক্ত করে দ্রুত সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে তা বাস্তবায়ন করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মোকামতলা বাসস্ট্যান্ড থেকে সোনাতলা ১৬ কিলোমিটার সড়কের  প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা করুণ। পাথর উঠে বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে। মাঝে মাঝে এ গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের